হোম > সারা দেশ > বরিশাল

শাহবাগে ওসমান হাদির স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি পরিবারের

আতিকুর রহমান নগরী

রাজধানীর শাহবাগে শহীদ শরিফ ওসমান হাদির স্মৃতি রক্ষার্থে স্মৃতিস্তম্ভ করার দাবি জানিয়েছে পরিবার। হাদির ছোটো বোনজামাই আমির হোসেন হাওলাদার এ দাবি জানান।

শুক্রবার সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় হাদির জন্মস্থানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন হাওলাদার বলেন, হাদির উত্থান হয়েছিল শাহবাগ থেকে। তাই সেই শাহবাগেই যেন তার একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। এছাড়া তার কাব্যগ্রন্থগুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং স্কুল-কলেজের সিলেবাসে তার জীবনী সংযুক্ত করার দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, সারাদেশের মানুষের মনে হাদির জন্য যে ভালোবাসা তৈরি হয়েছিল, তা এমনি এমনি আসেনি; এটি ছিল তার দীর্ঘদিনের অর্জন। পরিবারের সবার কাছে হাদি যেমন অত্যন্ত স্নেহের ও আদরের ছিল, তেমনি এলাকাবাসীর কাছেও সে ছিল অত্যন্ত প্রিয়।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম