হোম > সারা দেশ > বরিশাল

বামনায় বজ্রপাতে ১০ স্কুলছাত্রী আহত

উপজেলা প্রতিনিধি, বামনা (বরগুনা)

বরগুনার বামনা উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে ১০ জন স্কুলছাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার রামনা ইউনিয়নের খোলপটুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। ঝড়-বৃষ্টির সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যালয়ের নিকটবর্তী স্থানে বজ্রপাত হলে ১০ জন ছাত্রী আহত হন।

প্রত্যক্ষদর্শী ও সহপাঠীরা জানান, বজ্রপাতের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফরাজী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে অধিকাংশ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ জন ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ঝড়-বৃষ্টির সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মৃত বাবার দাফন ঘিরে ভাই-বোনদের বিরোধ, পুলিশ পাহারায় দাফন

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে

তজুমদ্দিনের দুই ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

পদ স্থগিত বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

শ্বশুড়বাড়িতে বিষ পানে যুবকের আত্মহত্যা

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে

হঠাৎ বন্ধ বরিশালের অলিম্পিক সিমেন্ট, অনিশ্চিত তিন শতাধিক শ্রমিকের ভবিষ্যৎ