হোম > সারা দেশ > বরিশাল

বাউফলে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১

উপজেলা প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে দুটি বাড়িতে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালানোর সময় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারের কাছে হাওলাদার ও জোমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম উজ্জ্বল। তিনি বাউফলের কনকদিয়া ইউনিয়নের ফারুক মোল্লার ছেলে। আহত ব্যক্তি রাজীব মির্জাগঞ্জের আন্দুয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, আহত ও নিহত দুজনেই বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং আইনি প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, খুব দ্রুত সময়ের মধ্যেই ডাকাত চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনা হবে।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম