হোম > সারা দেশ > বরিশাল

আমতলী প্রেসক্লাবের দায়িত্বে রেজাউল ও সুমন

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আমার দেশ পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি মো. রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক বরিশাল প্রতিদিন পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান সুমনকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় আমতলী ডাকবাংলো মিলনায়তনে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম।

সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সুমন এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক মো. মতিয়ার রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, খায়রুল বাশার বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নুহুল আলম নবীন, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার, নাসির মাহামুদ, কে এম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসীন মাতুব্বর, আব্দুর রহমান, সাফায়াত মামুনসহ অন্যান্য সদস্যরা।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

চরফ্যাশনে দরিদ্রদের মাঝে ছাগল ও সেলাই মেশিন বিতরণ

২৫ মার্চ কালোরাতে আ.লীগের কোনো নেতাকে খুঁজে পাওয়া যায়নি: আলতাফ চৌধুরী

ফেলে রাখা কোরবানির চামড়া সংগ্রহে প্রশাসনের বিশেষ উদ্যোগ

কুয়াকাটায় পর্যটকদের জন্য ভয়ের কারণ কংক্রিটের ফাঁদ

জমি বিরোধের জেরে যুবককে হত্যা, গ্রেপ্তার ১

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অতিরিক্ত সচিব শামীমুজ্জামান

জিয়ানগরে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যার অভিযোগ

আমরা আমাদের মতো করে এই দেশের উন্নয়ন করব: স্পিকার

আমার নাম ও ছবি ব্যবহার করে কেউ সুবিধা নিলে দায়ভার তার

গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনকে দাফন