হোম > সারা দেশ > বরিশাল

আসুন সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন করি: মাসুদ সাঈদী

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)

আসুন সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে জিয়ানগর উপজেলার উন্নয়ন করি, আল্লামা সাঈদীর রেখে যাওয়া বাকি কাজগুলো আপনাদেরকে সাথে নিয়ে বাস্তবায়ন করার স্বপ্ন দেখি। এই উপজেলায় যত উন্নয়ন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট, ইমারত দেখেন সবকিছু আল্লামা সাঈদীর নিজের হাতে গড়া।

রোববার বিকেলে (৮ই ফেব্রুয়ারী) ইন্দুরকানী সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াত ইসলামের উদ্যোগে দাড়িপাল্লা মার্কার নির্বাচনি সমাবেশে পিরোজপুর- ১আসনের জামায়াতের প্রার্থী সাঈদী পুত্র মাসুদ সাঈদী এ কথা বলেন ।

তিনি আরো বলেন, আমরা সবসময় সন্ত্রাস, চাদাঁবাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছি । অন্যায়ের প্রতিবাদ করেছি। আমরা বিগত দিনের ন্যায় এখানো প্রতিবাদের ধারা অব্যাহত রাখতে চাই ।

সাঈদী পুত্র মাসুদ সাঈদী আরো বলেন, আপনাদের রায়ে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে বিগত সময়ের চেয়ে বহুগুন বেশি উন্নয়ন আপনাদের উপহার দেবো। আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় একটি টাকারও দুর্নীতি করি নাই, যেমনটা করেনি আল্লামা সাঈদী। এই দাড়িপাল্লা মাসুদ সাঈদীর নয় শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর । আপানারা দাড়ীপাল্লা মার্কায় ভোট দিয়ে পুরো পিরোজপুর-১ আসনে উন্নয়নের সহযোগী হবেন বলে আমি আশা করি ।

উপজেলা জামায়াতের আমির মো. আলী হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. তৌহিদুল ইসলাম রাতুলের সঞ্চালনায় সমাবেশে বক্তাব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিুরুল হক, পিরোজপুর জেলা খেলাফত মজলিস সভাপতি মো. নাসির উদ্দিন ওসমানী, পিরোজপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদ সভাপতি বাবুল হালদার, জেলা এনসিপি সভাপতি মো. মাহবুবুল আলম, সদর উপজেলা আমির মো. ছিদ্দিকুর রহমান, জিয়ানগর উপজেলা ছাত্রশিবির সভাপতি আশ্রাফুল আলমসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

নেছারাবাদে বিশ্বমানের জাহাজ নির্মাণে সম্ভাবনার নতুন দিগন্ত

মাদকসহ আটক আর্জেন্টাইন সমর্থকের গায়ে ব্রাজিল জার্সি পরিয়ে বিপাকে পুলিশ

মতলবে রাস্তার পাশে পড়েছিল যুবকের লাশ

সামান্য বৃষ্টিতেই আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতা, নিরসনে ৪৬ লাখ টাকার প্রকল্প

স্বরূপকাঠি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

দুমকিতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বাসমালিকদের নির্যাতন বন্ধের দাবিতে সিএনজি অটোরিকশাচালকদের মানববন্ধন

প্রধানমন্ত্রীর প্রোগ্রাম নিয়ে দৌলতখানে জাঁকজমক আয়োজন