হোম > সারা দেশ > বরিশাল

দুমকিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

উপজেলা প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে লোহালিয়া নদীর তীরবর্তী সন্তোষদি এলাকায় ফেমাস ব্রিক্স নামের ইটভাটা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত স্ক্যাভেটর দিয়ে উচ্ছেদ অভিযান চালায়। এ সময় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাক আমার দেশকে বলেন, ২০১৩ সালের আইন অনুযায়ী ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করতে হয়। এই ভাটাটি স্থাপন করতে তার কোনোটি অনুসরণ করেনি। জেলাপ্রশাসক ও পরিবেশ অধিদপ্তর থেকেও কোনো লাইসেন্স গ্রহণ করেনি। আমরা বার বার তাদেরকে নোটিশ দেয়ার পরও তারা ইট প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছিল।

স্থানীয় সূত্র জানায়, গত বছর আংশিক উচ্ছেদের পরও ভাটা মালিকরা পুনরায় অবৈধভাবে ভাটা চালু করে। জেলা প্রশাসন আবার অভিযান পরিচালনা করে ইটভাটাটি সম্পূর্ণ গুড়িয়ে দেয়।

দুমকিতে ৫০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী

শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ড

চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, পদ হারালেন দুই বিএনপি নেতা

চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

মির্জাগঞ্জে লাম্পি স্কিন রোগে শতাধিক বাছুরের মৃত্যু

নদীতে ডুবে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা

জিয়ানগরে আলোচিত হত্যা মামলায় আসামি গ্রেপ্তার