হোম > সারা দেশ > বরিশাল

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

সিলেট ব্যুরো

ছবি: আমার দেশ

সিলেটের বিয়ানীবাজারে পরকীয়ার জেরে স্ত্রী আয়শা বেগমকে হত্যার ১০ বছর পর স্বামী ছিদ্দিক আহমদ লাদেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সিলেটের জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক অতিরিক্ত জেলা জজ শেখ নাজমুন নাহার এ রায় ঘোষণা করেন। আলোচিত এ মামলায় আদালতে ২৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আল-আসলাম মোমিন রায়ের এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৬ সালে ছিদ্দিক আহমদ লাদেন (৪২) পরকীয়ার জেরে তার স্ত্রী আয়শা বেগমকে হত্যা করে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান তিনি। পরে পুলিশ ওই ঘর থেকে আয়শার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ২০ মার্চ বিয়ানীবাজার থানায় ছিদ্দিক আহমদ লাদেন ও একই গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বারকে আসামি করে মামলা দায়ের করা হয়। পরে পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে।

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

এমএইচ

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছাত্রলীগের ধর্মঘটে কুয়াকাটায় বাসে পেট্রোলবোমা নিক্ষেপ

হাসিনাকে দেশে ফেরাতে কাশবনে স্বেচ্ছাসেবক লীগের শপথ

বিএনপি নেত্রীর রাস্তা দখল, খুলে দিলেন এমপি

চরফ্যাশনে কৃষকের সার পাচার করে মিয়ানমারে বিক্রির অভিযোগ

এক নবজাতকের বাবা দাবি হিন্দু-মুসলিম দুই যুবকের, বরিশালে তোলপাড়

বাবাকে হারিয়ে আইসিইউর দাবিতে রাজপথে ছেলে, পাশে পুরো ভোলাবাসী