হোম > সারা দেশ > বরিশাল

নেছারাবাদে ৩ হাজার লিটার ডিজেল জব্দ

আমার দেশে নিউজ প্রকাশের পর

উপজেলা প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)

ছবি: আমার দেশ

গতকাল মঙ্গলবার আমার দেশ পত্রিকায় ও অনলাইনে ডিজেল সংকটে ইরি-বোরো ধানে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। চরম ভোগান্তিতে চাষিরা এই নিউজ প্রকাশের পর নড়ে চড়ে বসে প্রশাসন।

১ এপ্রিল বিকেল ৩টায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল ও কেরোসিন জব্দ করেছে প্রশাসন। বুধবার (১ এপ্রিল ২০২৬) দুপুর ২টার দিকে আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মাহামুদকাঠী বাজারে এ অভিযান পরিচালিত হয়।

এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্তের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেসার্স নান্টু তালুকদারের গোডাউন থেকে প্রায় ৩ হাজার কেজি ডিজেল ও কেরোসিন জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। দেশে ডিজেল সংকট ও মজুত করে দেশকে অস্থিশীল যারাই করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছিল। গোয়েন্দা পর্যবেক্ষণে গোডাউনে তেল মজুদের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই এ অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য, মেসার্স নান্টু তালুকদারের ডিজেল বিক্রি করার মতো কোনো বৈধ কাগজ ছিল না।

অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জ্বালানি তেল প্রশাসনের উপস্থিতিতে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানা গেছে।

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

জিয়ানগরে বলেশ্বর নদে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ইতিহাসের নিদর্শন বাকেরগঞ্জের মুগা খান জামে মসজিদ

নেছারাবাদে সম্ভাবনার নতুন দিগন্তে বিশ্বমানের জাহাজ নির্মাণ শিল্প

আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই

গৌরনদীতে মডেল মসজিদ নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী কবির মৃধার দাফন সম্পন্ন

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত না হলে গণতন্ত্র ঝুঁকিতে পড়ে: সরোয়ার

মিলন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন