হোম > সারা দেশ > বরিশাল

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

ছবি: আমার দেশ

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে এক খতিবের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। নিহত খতিবের নাম হাবিবুর রহমান (৫৫)।

তিনি গাজীপুর কোনাপাড়া গাউসুল আজম জামে মসজিদের খতিব ছিলেন। তার গ্রামের বাড়ি মির্জাগঞ্জ উপজেলার ভাজনা কদমতলায়। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আল মামুন।

নিহতের ভাইয়ের ছেলে মো. রফিকুল্লাহ জানান, তার চাচা হাবিবুর রহমান গাজীপুর কোনাপাড়া গাউসুল আজম জামে মসজিদের খতিব ছিলেন। সেখানে ঈদুল আজহার নামাজ শেষে এলাকাবাসী তাকে কোরবানির জন্য গরু জবাই করতে নিয়ে যান। তিন থেকে চারটি গরু জবাই করেন।

এরপর আরেকটি গরু জবাই করার জন্য একটি বিদ্যুতের খুঁটির নিচে তারা দাঁড়িয়ে ছিলেন। খুঁটির ওপরে বিদ্যুতের ট্রান্সফরমার ছিল। এ সময় ট্রান্সফরমারটি বিস্ফোরিত হয় ঘটনাস্থলে এক শিশু মারা যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান। শুক্রবার বিকেল পাঁচটায় মির্জাগঞ্জ উপজেলার ভাজনা কদমতলা গ্রামে তার জানাজার অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মির্জাগঞ্জ থানার ওসি মো. ওহিদুজ্জামান বলেন, নিহতের পরিবার বিষয়টি অবগত করেছে।

এমএইচ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার