হোম > সারা দেশ > বরিশাল

ফেসবুকে মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তি করায় যুবক আটক

জেলা প্রতিনিধি, পিরোজপুর

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে শুক্রবার সন্ধ্যায় পিরোজপুরের নেছারাবাদে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবক নেছারাবাদ উপজেলার জগতপট্টি গ্রামের কাপড় ব্যবসায়ী সুব্রত সাহার ছেলে। কৌশিক বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বলে জানা গেছে। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে অভিযুক্ত কৌশিক তার ফেসবুক প্রোফাইল থেকে

মহানবী (স.) কে নিয়ে অশ্লীল কটূক্তি করে।

বিষয়টি স্থানীয় মুসলিমদের নজরে এলে শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষুব্ধ মুসল্লীরা এর প্রতিবাদে এবং দোষী কৌশিককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ করে।

পরে স্থানীয় প্রশাসন ও মুসল্লীদের চাপের মুখে কৌশিক সাহাকে আইনের হাতে সোপর্দ করতে বাধ্য হন পিতা সুব্রত সাহা।

অভিযুক্ত কৌশিক সাহার বাবা সুব্রত সাহা বলেন, আমার ছেলে বরিশাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়াশুনা করে। কি স্ট্যাটাস দিয়েছে আমি দেখিনি। তবে শুনেছি সে অন্যের পোস্টের কমেন্টে রিপ্লাই দিয়েছিল। আমি বিষয়টি জানার সাথে সাথে ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করেছি। সে যদি অপরাধ করে থাকে তাহলে অবশ্যই তার বিচার হবে।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন জানান, আমরা খবর পেয়েই ওই ছেলেকে ধরে এনে থানা হাজতে রেখেছি। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার