হোম > সারা দেশ > বরিশাল

ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ

নিকুঞ্জ বালা পলাশ, বরিশাল

পবিত্র ঈদুল ফিতরের টানা সাতদিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলের মানুষ। গত সোমবার বিকাল থেকেই কর্মস্থলমুখী মানুষের স্রোত ক্রমশ বাড়ছে দক্ষিণাঞ্চলের নৌবন্দর ও বাস টার্মিনালে। কর্মস্থলে ফিরতে যারা আগাম টিকিট সংগ্রহ করেছেন, তাদের ঈদযাত্রা কিছুটা স্বস্তির হলেও যারা টিকিট পাননি তারা অনেকটা অস্বস্তিতে পড়েছেন।

সোমবার বিকালে অনেকে টিকিট না পেয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প পথে ঢাকার উদ্দেশে রওনা দেন। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঈদপরবর্তী একমাত্র বিশেষ ফ্লাইট সোমবার বরিশাল বিমানবন্দর ত্যাগ করে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটি) বরিশালের ইন্সপেক্টর মো. জুলফিকার জানান, সোমবার রাতে বরিশাল নৌবন্দর থেকে ১০টি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যে সুরভী-৭, সুন্দরবন-৯ ও ১৬, অ্যাডভেঞ্চার-৯, কুয়াকাটা-২, মানামী, এম খান-৭, পারাবাত-১৮ এবং ফারহান-৭ নৌযানে অন্তত ৬০-৭০ হাজার যাত্রী ঢাকায় গেছেন। এছাড়া গতকাল মঙ্গলবার পারাবাত-১১, ১২ এবং সুন্দরবন-১৫-সহ ছয়টি লঞ্চ ঢাকার উদ্দেশে বরিশাল নৌবন্দর ত্যাগ করে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীর চাপ বাড়লে লঞ্চের সংখ্যা আরো বাড়ানো হবে। তবে বিগত বছরগুলোর মতো ভাড়া নিয়ে এবার যাত্রীদের কোনো অভিযোগ নেই।

গত সোমবার নদীবন্দরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব হাসান। এ সময় তিনি বলেন, এবার ঈদে লঞ্চযাত্রায় সবচেয়ে কম দুর্ভোগ হয়েছে। নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নেওয়া হচ্ছে। বাড়তি ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহন বন্ধে সরকার কঠোর অবস্থানে আছে বলেও জানান তিনি।

লঞ্চঘাট পরিদর্শনের সময় বরিশালের জেলা প্রশাসক এবং বিআইডব্লিউটিয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে যাত্রীদের দুর্ভোগ ও হয়রানি কমাতে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বরিশাল সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। এ সময় তিনি বলেন, কোনো যাত্রী যেন হয়রানির শিকার না হন অথবা তাদের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, সে বিষয়ে বাস মালিক সমিতির নেতারা পদক্ষেপ নেবেন।

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুয়াকাটায় লাল কাঁকড়ার লুকোচুরি:পর্যটকদের বাড়তি আকর্ষণ

দৌলতখানে জমিজমা নিয়ে বিরোধ, বৃদ্ধের মৃত্যু

নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়া হচ্ছে: বরিশালে নৌ প্রতিমন্ত্রী

কুয়াকাটা সৈকতে মোটরসাইকেলের বেপরোয়া দাপট

উজিরপুরে সরকারি ডব্লিউ বি ইনস্টিটিউশনে ঈদ পুনর্মিলনী ‘২৬’ অনুষ্ঠিত

বিএনপিতে সন্ত্রাস-চাঁদাবাজি ও দ্বৈত অবস্থান বরদাস্ত নয়

পুলিশের সামনে সালিশে বিএনপি নেতার পিটুনিতে ট্যানারি শ্রমিকের মৃত্যু

কুয়াকাটায় ঈদের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়