হোম > সারা দেশ > বরিশাল

উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশালের উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমাবার ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী বন্দরের টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার সদর দক্ষিণ থানার ধনাইতরী গ্রামের মৃত হারিজের ছেলে আরিফ হোসেন (৩৬), চৌদ্দগ্রাম থানার শামুক গ্রামের সেলিমের ছেলে ওমর সানি ওরফে মুন্না (১৯) এবং সদর দক্ষিণ থানার সুশিরপাড় গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৪২)।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত

জিয়ানগরে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

বোরহানউদ্দিন পৌরসভায় চকলেট বোমা বিস্ফোরণ, সিসিটিভিতে ৩ মুখোশধারী

আইসিইউ চালুর দাবিতে ২৮ দিনের আন্দোলন শেষে অনশনে ভোলার যুবকরা

অনুমতি ছাড়াই ভোলা সরকারি স্কুল মাঠে বাণিজ্য মেলার আয়োজন

কুয়াকাটায় শেষ হলো রাস উৎসবের পুণ্যস্নান

বরিশালে ঝটিকা মিছিল, গোপন কর্মসূচিতে সক্রিয় আ.লীগ

বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেল ৩ যুবকের

শীত বাড়ার আগেই জমে উঠেছে লেপ-তোশকের বাজার

পিরোজপুরে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন