হোম > সারা দেশ > বরিশাল

তজুমদ্দিনে ট্রলারডুবি, ২০ লাখ টাকার ক্ষতি

উপজেলা প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা)

ছবি: আমার দেশ

ভোলার তজুমদ্দিনে ঢাকাগামী এমবি ফারহান লঞ্চের তীব্র ঢেউয়ে মনপুরাগামী একটি মালবাহী ট্রলার ঘটনাস্থলে ডুবে যায়।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চৌমুহনী ঘাটে এ ঘটনা ঘটে। ট্রলারে থাকা স্কুল ফিডিংয়ের ৯৩৪ পিস রুটি, ১৫০ বস্তা মুরগির খাদ্য, ১১০ বস্তা চাল এবং ভোজ্যতেলসহ অন্য মাল নদীতে ডুবে যায়। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয় বলে জানান স্থানীয়রা ।

ট্রলার চালক হিরণ মিয়া আমার দেশকে জানান, চরফ্যাশন উপজেলার বেতুয়াঘাট থেকে ছেড়ে আসা ফারহান লঞ্চটি চৌমুহনীঘাটে এসে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় তীব্র ঢেউয়ের আঘাতে মনপুরার উদ্দ্যেশ্যে ছেড়ে যাওয়া ট্রলারটি ডুবে যায়। স্কুল ফিডিংয়ের কিছু খাবার সুরক্ষিত থাকলেও বাকি মালামালগুলো সঙ্গে সঙ্গে নদীতে তলিয়ে যায় বলে জানান তিনি।

তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জের কাছে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান এবং এ প্রতিনিধির কাছে প্রথম শুনেছেন এবং খোঁজ নেবেন বলে জানান।

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তা

উজিরপুরে ৩ কেজি গাঁজাসহ নারী আটক

এই বাজেট নেতাকর্মীদের লুটপাটের বাজেট: মিয়া গোলাম পরওয়ার

মিতু হত্যার বিচারের দাবিতে দৌলতখানে মানববন্ধন

রাজাপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

বিএসএফের গুলিতে আবারো বাংলাদেশি যুবক নিহত

বরিশাল হার্ট ফাউন্ডেশনের আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরিন

বরিশালে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি শোভাযাত্রা

জিয়ানগরে স্টার্টআপ ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কূপ পদ্ধতিতে মুরগি পালনে স্বাবলম্বী চরফ্যাশনের নারীরা