হোম > সারা দেশ > বরিশাল

৬ ফেব্রুয়ারি ঝালকাঠি আসছেন জামায়াত আমির, নেতৃবৃন্দের মাঠ পরিদর্শন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার ঝালকাঠি সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। এদিন তিনি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে দুপুর ২টায় এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

এই জনসভাকে ঘিরে মঙ্গলবার বিকেলে সভাস্থল পরিদর্শন করেন ঝালকাঠি জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

মাঠ পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান জানান, ঝালকাঠির দুটি সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে আমিরে জামায়াত ঝালকাঠি আসছেন।

তিনি বলেন, “ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভায় অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগম ঘটবে বলে আমরা আশা করছি।”

মাঠ পরিদর্শনের সময় জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, শহর জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ঝালকাঠি-১ আসনে ড. ফয়জুল হক এবং ঝালকাঠি-২ আসনে শেখ নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার