হোম > সারা দেশ > বরিশাল

দুমকিতে কলেজ অধ্যক্ষের এমপিও বাতিলের অনুমোদন চেয়েছে মাউশি

উপজেলা প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে মুরাদিয়া আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আহসানুল হক ও প্রভাষক মো. এবাদুল হকের (ব্যবস্থাপনা) এমপিও বাতিলে মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে মাউশি। তাদের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম-দুর্নীতি, অর্থ আত্মসাৎ, জাল-জালিয়াতিসহ অনৈতিক কার্যকলাপের সত্যতা পাওয়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) ও মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরীর ৯ জানুয়ারি স্বাক্ষরিত ৭জি-১৫৪(ক-৩)২০১০/১৬২ স্মারকের চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের এই নির্দেশনা চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, আজিজ আহম্মেদ কলেজ, দুমকি, পটুয়াখালীতে অবৈধভাবে অধ্যক্ষ পদে মো. আহসানুল হকের (ইনডেক্স নং ৩০৭৯৭০৮) নিয়োগ সংক্রান্ত অভিযোগটি সত্য প্রমাণিত হয়েছে।

নিয়মবহির্ভূতভাবে প্রায় ৫ বছর ১ মাস ১৮ দিন একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। একই কলেজের ব্যবস্থাপনা/ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ে মো. এবাদুল হকের (ইনডেক্স নং ৩০৭৯৭১১৫) নিয়োগ সংক্রান্ত অভিযোগটি প্রমাণিত। বর্ণিত বিষয়ে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

উল্লেখ্য, অধ্যক্ষ আহসানুল হকের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতি, নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ ও সহকর্মী শিক্ষিকাকে হেনস্তাসহ নানা অভিযোগ অপসারণ করার জন্য কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মো. জসিম উদ্দিন হাওলাদার জাতীয় বিশ্ববিদ্যালয়, মাউশি বরাবরে লিখিত অভিযোগ করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাউশির পৃথক তদন্ত কমিটিও সরেজমিন অভিযোগের সত্যতা পেয়েছে।

জিয়ানগরে দুই শিক্ষকের এমপিও বাতিল, জাল সনদে চাকরি

সামান্য বৃষ্টিতেই উঠে যাচ্ছে পৌর শহরের নতুন সিলকোট, ক্ষোভ স্থানীয়দের

বাকেরগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূর স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ২

কুয়াকাটায় অবৈধ ট্রলিং ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত মৎস্য খাত

মির্জাগঞ্জে লোডশেডিংয়ে বিদ্যুৎহীন কয়েক হাজার গ্রাহক

দানব খ্যাত আ.লীগ নেতা হারিছ কারামুক্ত

পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা, আহত ১০ পুলিশ

বরিশালে ১৩ জুলাই প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

বিটিএমএর নেতৃত্বে হুমায়ুন ও শাহিন

বরগুনায় সাগরে দুই ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, নিখোঁজ ২