হোম > সারা দেশ > বরিশাল

ঈদে ভোগান্তি ছাড়াই ঘরে ফেরা সম্ভব: সড়কমন্ত্রী

বরিশাল অফিস

সড়ক, রেলপথ, নৌপরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আসন্ন ঈদকে সামনে রেখে আগামী ২-৩ দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বে। বিশাল এই যাত্রীচাপ সামাল দেওয়া চ্যালেঞ্জিং হলেও সরকারের প্রস্তুতির কারণে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার দুপুরে বরিশালের বাকেরগঞ্জে গোমা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকা-বরিশাল মহাসড়ক এখনো দুই লেনের হওয়ায় স্বাভাবিক চলাচলের জন্য এটি যথেষ্ট নয়। মহাসড়কটি প্রশস্ত করার প্রয়োজনীয়তা সরকার উপলব্ধি করেছে এবং দ্রুত কাজ শুরুর পরিকল্পনাও রয়েছে।

গোমা সেতুর উদ্বোধন প্রসঙ্গে তিনি জানান, এই সেতু চালু হওয়ার ফলে বরিশাল ও পটুয়াখালীর একটি বিচ্ছিন্ন অংশের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে, যা আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।

নৌপথ নিয়ে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ৭,৫০০ কিলোমিটার নৌপথ সচল রয়েছে এবং ১,২০০ কিলোমিটার নৌপথে ড্রেজিং কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে আরও সাড়ে ৪,০০০ কিলোমিটার নৌপথ ড্রেজিং করা হবে। ঢাকা-বরিশাল নৌপথ পুরোপুরি চালু রয়েছে এবং ডুবোচরের সমস্যা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সদরঘাট থেকে নিয়ম মেনেই যাত্রীবাহী নৌযানগুলো ছেড়ে যাচ্ছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। যাত্রীদের চাপ সামাল দিতে পর্যাপ্ত নৌযানের ব্যবস্থা রয়েছে।

অনুষ্ঠানে সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানসহ সড়ক বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরগুনায় কোটি টাকার রেণু জব্দ, বিষখালীতে অবমুক্ত

নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার ডুবি, মাঝির লাশ উদ্ধার

কাউখালীর ‘জমিদার’-এর দাম ছয় লাখ টাকা

দেশসেবায় নবীন নাবিকদের আত্মনিয়োগের আহ্বান নৌপ্রধানের

মির্জাগঞ্জে সরানো হয়েছে সড়কের বৈদ্যুতিক খুঁটি

বাউফলে সাইবার মামলায় উপ-খাদ্যপরিদর্শক কারাগারে

বরিশাল শেবাচিমে হাতে পায়ে ধরে মিলল লাশের মুক্তি!

যুবদল নেতার বিরুদ্ধে দুই জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ

গ্রাম আদালতের ফলে মানুষ দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন

বরিশালে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু