হোম > সারা দেশ > বরিশাল

ইন্দুরকানীতে বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের নির্বাচনি জনসভা

জেলা প্রতিনিধি, পিরোজপুর

ছবি: আমার দেশ।

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘আপনাদের ভোটে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেলে ইন্দুরকানী উপজেলাকে তার ঐতিহাসিক নাম ‘জিয়ানগর’ হিসেবে পুনঃনামকরণ করা হবে। এই জনপদকে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ঘোষণা করা হবে। গরিব ও মেহনতী মানুষের ঘাম ঝরানো পরিশ্রমের অর্থ আর কোনো লুটেরাদের পকেটে যেতে দেওয়া হবে না।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ইন্দুরকানী সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন নির্বাচনি জনসভায় এ কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচিত হলে ইন্দুরকানীর স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন সাধন করা হবে। বিএনপি সরকার গঠন করলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ হিসেবে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে কৃষকদের সুদমুক্ত ও সহজ শর্তে ঋণ দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান সিরিন। প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক জেলা বিএনপির সদস্যসচিব গাজী ওয়াহিদুলজ্জামান লাভলু, সাবেক সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল।

জনসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন ও মোস্তান হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, সাবেক সদস্যসচিব আলমগীর কবির মান্নু, সাবেক যুগ্ম আহ্বায়ক আহসানুল হক ছগীর, চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, পত্তাশী ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদ করিম ইমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বিএনপিতে যোগ দিলেন বাকেরগঞ্জ জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মী

গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রিজাইডিং অফিসারের দায়িত্বে পৌর আ.লীগ নেতা

বিজয়ের পরদিনই খাল খনন শুরু হবে: বিএনপি প্রার্থী মোশাররফ

বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে: হাদির বোন

বাগেরহাট-১ আসনে লড়াই হবে ত্রিমুখী

ভোলায় নৌবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ২

বোরহানউদ্দিনে মহিলা জামায়াতের বিশাল মিছিল

জামায়াত ক্ষমতায় এলে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে: সাদিক কায়েম

মনপুরায় জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১০