হোম > সারা দেশ > বরিশাল

তালতলীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, তালতলী (বরগুনা)

বরগুনার তালতলীতে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর ও ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে তালতলী উপশাখার আয়োজনে ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সদরে একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তালতলী উপশাখার ব্যবস্থাপক মো. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা শাখার ব্যবস্থাপক মো. এমরান হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও তালতলী বহুমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন, সাধারণ সম্পাদক চুন্নু হাওলাদার, তালতলী উপশাখার অফিসার মিঠুন দেবনাথ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. ইউনুস আলী, তালতলী পরিবেশক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহা. আবু বকর সিদ্দিক, গণ অধিকার পরিষদের সভাপতি মো. নাসিরুদ্দিন মুন্সী এবং তালতলী আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মো. শাহিন আলম।

এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় তালতলী উপশাখার অফিসার মিঠুন দেবনাথ বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গত ১ জুলাই থেকে বাংলা কিউআর ক্যাম্পেইন চালু হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং দেশে ক্যাশলেস লেনদেনের প্রসার আরও বৃদ্ধি পাবে।

তিনি আরো বলেন, বাংলা কিউআরের ব্যবহার বৃদ্ধি পেলে ডিজিটাল ব্যাংকিং আরও সম্প্রসারিত হবে এবং দেশের ব্যাংকিং ব্যবস্থায় ডিজিটাল লেনদেনের পরিধি আরও বাড়বে।

জেডএম

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার