হোম > সারা দেশ > বরিশাল

আমতলীতে বিস্ফোরক মামলায় তিন আ.লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলী উপজেলায় বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনের মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ অক্টোবর) রাতে আমতলী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আরপাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির এবং আমতলী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক অমিত রসুল অপু।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার আসামি হিসেবে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিনজনই দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার