হোম > সারা দেশ > বরিশাল

দুমকিতে গাঁজাসহ মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মো. আব্দুল্লাহ আল নোমান (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৫ মে) গভীর রাতে উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আসামির পকেট থেকে একটি নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামি মো. আব্দুল্লাহ আল নোমান (১৯) দুমকি থানার উত্তর শ্রীরামপুর এলাকার মো. ইউনুস আলী মৃধার ছেলে।

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর ১৯(ক) ধারায় একটি মামলা (মামলা নং-০৩) দায়ের করা হয়েছে। বুধবার তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

মৃত বাবার দাফন ঘিরে ভাই-বোনদের বিরোধ, পুলিশ পাহারায় দাফন

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে

তজুমদ্দিনের দুই ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

পদ স্থগিত বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

শ্বশুড়বাড়িতে বিষ পানে যুবকের আত্মহত্যা

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে