হোম > সারা দেশ > বরিশাল

১৬ বছর যারা দেশের সম্পদ লুটপাট করেছে, তারা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে: স্পিকার

উপজেলা প্রতিনিধি, লালমোহন (ভোলা)

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

বীরবিক্রম বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছর ধরে শেখ হাসিনা ও তার সন্ত্রাসী এমপিরা দেশে এমন লুটপাট করেছে, যা বিশ্বের কোথাও হয়নি। পৃথিবীর ইতিহাসে এত বড় চোরের দল মানুষ দেখেনি। দেশের সম্পদ ও টাকা লুটপাট করে তারা বিদেশে প্রাসাদ তৈরি করেছে।

মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘১৬ বছর যারা লুটপাট করেছে, তারা ভারতে বসে এখন ষড়যন্ত্র করছে। কীভাবে দেশকে অস্থিতিশীল করা যায়, সেই চেষ্টা করছে তারা।’ অতীতে এত পূজামণ্ডপে কখনো পূজা উদযাপিত হয়নি উল্লেখ করে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।

আইপিইউর (IPU) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘তানজানিয়ায় বিশ্বের ১৬৭টি দেশের সংসদ সদস্যদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বকে ছয়টি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে। বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্তর্ভুক্ত। আমাকে এই অঞ্চলের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এর আগে বাংলাদেশ থেকে কেউ এ পদে নির্বাচিত হননি। এ সম্মান আমার একার নয়, এটি সবার সম্মান। এর মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।’

মেজর (অব.) হাফিজ বলেন, দেশে আওয়ামী লীগের ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র আট মাস। এর মধ্যে ক্ষমতাসীন দলের একজন নারী সংসদ সদস্যকে দখলবাজির অভিযোগের কারণে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। অস্ত্র হাতে দেখা যাওয়ায় একজন প্রতিমন্ত্রীকেও পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এটা শুধু আমাদের সরকারই করেছে। অন্য কোনো সরকারের এমন নজির নেই। বিএনপি ন্যায়বিচারের দৃষ্টান্ত সৃষ্টি করছে।

সংবর্ধনা অনুষ্ঠানে লালমোহন উপজেলার ১৫০ জন অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এমই

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার