হোম > সারা দেশ > বরিশাল

পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর গণসংযোগ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালী-১(পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী পৌর শহরে গণসংযোগ করেছেন।

সোমবার (২৫জানুয়ারী) রাতে শেরে বাংলা সড়কস্থ সুরাইয়া ভিলা থেকে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে পৌর এলাকায় গণসংযোগ করেন। নেতাকর্মীদের নিয়ে তিনি নিউ মার্কেট থেকে লিফলেট দিয়ে গণসংযোগ শুরু করেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় লঞ্চঘাট চত্বরে এক পথ-সভায় আলতাফ হোসেন চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুটি, সাধারণ সম্পাদক এডভোকেট মো. মজিবুর রহমান টোটন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ বায়েজীদ পান্না, এডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, এডভোকেট মো. তৌফিক আলী খান কবির, এ্যাডভোকেট শরিফ মো. সালাহ্উদ্দিন,এ্যাডভোকেট মো. আনিসুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশগ্রহণ করেন।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার