হোম > সারা দেশ > বরিশাল

রাঙ্গাবালী নদীতে অভিযান, ১২ জেলের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে ১২ জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার অবৈধ ইলিশ ধরার জাল জব্দ করা হয়।

রোববার রাত ১০টা থেকে সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে যৌথভাবে এ অভিযান চালানো হয়। রাতভর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দের পাশাপাশি ১২ জেলেকে আটক করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন। অভিযান শেষে আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান। আদালত প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে জব্দ করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করা এবং ইলিশের উৎপাদন ও প্রজনন সুরক্ষিত রাখতে নদীতে নজরদারি জোরদার করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।

এমই

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার