হোম > সারা দেশ > বরিশাল

জেলের জালে ধরা পড়ল ৮০ কেজির ‘পাখি মাছ’

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে জসিম মোল্লার জালে ধরা পড়েছে ৮০ কেজি ওজনের এক বিশালাকৃতির ফ্লাইং ফিস বা পাখি মাছ, যা স্থানীয়ভাবে ‘গোলপাতা মাছ’ নামেও পরিচিত।

রোববার (১৬ নভেম্বর) সকালে মাছটি কুয়াকাটা মৎস্য মার্কেটে আনা হলে মেসার্স সানজিদা ফিস’-এর মালিক রফিক পাটোয়ারী ৩১২ টাকা কেজি দরে মোট ২৪ হাজার ৯৬০ টাকায় মাছটি কিনে নেন। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা।

জেলে জসিম মোল্লা জানান, সমুদ্রে জাল ফেললে অন্যান্য মাছের সাথে বিরল এই পাখি মাছটি উঠে আসে। তবে স্থানীয়ভাবে এর চাহিদা কম থাকায় প্রত্যাশিত দাম পাননি তিনি। ‌

মাছটি কিনে নেওয়া ব্যবসায়ী রফিক পাটোয়ারী বলেন, ‘এ সচরাচর খুব একটা পাওয়া যায় না। দেশের বড় রেস্টুরেন্টগুলোতে এর ভালো চাহিদা রয়েছে। একই সঙ্গে বিদেশেও এ মাছ রপ্তানি করা হয়। মাছটি কেটে ককসিট করে ঢাকায় পাঠাব। আশা করি ভালো দাম পাব।’

মৎস্য আড়তদার ও স্থানীয় জেলেদের মতে, মাছটির পিঠে বিশাল পাখনার মতো অংশ থাকায় একে গোলপাতা বা পাখি মাছ বলা হয়। আন্তর্জাতিকভাবে পরিচিত নাম ‘সেইল ফিশ’। এটি মহাসাগরের সবচেয়ে দ্রুতগতির মাছগুলোর একটি, ঘণ্টায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। শিকার ধরতে গিয়ে রং পরিবর্তনের ক্ষমতাও রয়েছে এর।

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আমার দেশকে বলেন, ‘পাখি মাছ গভীর সমুদ্রের মাছ। এর বৈজ্ঞানিক নাম সেইল ফিশ (Sail-Fish)। এ অঞ্চলে এটিকে পাখি মাছ বলা হয়। খেতে খুব সুস্বাদু এবং এর পুষ্টিগুণ মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। বিদেশে ভালো চাহিদা থাকায় এ মাছ রপ্তানি হয়ে থাকে।’

কুয়াকাটা উপকূলে সচরাচর না পাওয়া এই বিরল পাখি মাছ ধরা পড়ায় স্থানীয় জেলেদের মাঝে উৎসাহ দেখা গেছে।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার