হোম > সারা দেশ > বরিশাল

পবিপ্রবির দুই শিক্ষক উপাচার্য নিয়োগ পাওয়ায় সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

ছবি: আমার দেশ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষক অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ও অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ পৃথক দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) পবিপ্রবি ইউনিট ও জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট) যৌথভাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক ও পবিপ্রবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সাংগঠনিক সম্পাদক এবং ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে নবনিযুক্ত পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, পবিপ্রবির দুই শিক্ষক দক্ষিণবঙ্গের দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত। তাদের নেতৃত্বে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

এমএইচ

বিএম কলেজে ছাত্রদল নেতাকে মারধর নিয়ে ফের উত্তেজনা

অসহায় বাবার আর্তনাদ- ব্লাড ক্যান্সারে আক্রান্ত আমার মেয়েকে বাঁচান

মশার কয়েল থেকে গোয়ালঘরে আগুন, ৩ গরুর মৃত্যু

বাকেরগঞ্জে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত

স্বাস্থ্য খাতে রাজনৈতিক প্রভাবমুক্ত সেবা নিশ্চিতের আহ্বান এমপি সান্টুর

কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি

মির্জাগঞ্জে আ.লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

মহিপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-সতীনকে কুপিয়ে জখম

ববিতে নারী নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন