হোম > সারা দেশ > বরিশাল

ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লব ভুলে গেছে বিএনপি: মাওলানা জহির উদ্দিন

উপজেলা প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছে।

তিনি বলেন, একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন এবং দ্রুত শিক্ষা সংস্কার আইন প্রণয়ন করা জরুরি।

তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসেই আল্লাহ তায়ালা পবিত্র কুরআন নাজিল করেছেন। তাই একজন মুসলমান কুরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধানকে চূড়ান্ত হিসেবে মেনে নিতে পারে না। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে কুরআন ও সুন্নাহভিত্তিক আদর্শকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুস সালাম মাঝির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল হক অলিদ, জামায়াত নেতা অ্যাডভোকেট রুহুল আমিন খায়ের, শূরা সদস্য ও সাবেক অধ্যক্ষ আব্দুর রব, মাওলানা মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম