হোম > সারা দেশ > বরিশাল

মসজিদের ইমামকে জুতার মালা দিয়ে হেনস্থা, জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশনে এক নুরানি, হাফজী মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠায় তার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১১টার দিকে চরফ্যাশন বাজার সদর রোডে উপজেলার আলেম সমাজের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভে কয়েক শত ওলামায়ে কেরামসহ সর্বস্তরের জনতা অংশ নেন।

এ সময় বক্তারা এই ঘটনাকে আলেম সমাজের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে অতি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৯ মে) দিবাগত রাতে মাদ্রাজ ইউনিয়নের হাফিজী ও নুরানি মাদ্রাসার শিক্ষক মুফতি আব্দুল্লাহ আল নোমান নামের এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ উঠায় স্থানীয় একটি মহল ঐ মাদ্রাসা শিক্ষকের গলায় জুতা ও ঝাড়ুর মালা দিয়ে হেনস্থা করে।

মানববন্ধনে ওলামায়ে কেরাম আরো বলেন, কোনো প্রকার তথ্য-প্রমাণ বা আইনি প্রক্রিয়া ছাড়াই একজন ধর্মীয় শিক্ষককে জনসম্মুখে এভাবে অপদস্থ করা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।

বক্তারা আরো বলেন , যদি কেউ অপরাধ করে থাকে তবে দেশে প্রচলিত আইন ও বিচার ব্যবস্থা আছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে মব জাস্টিসের নামে সম্মানহানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মানববন্ধনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনার মূল হোতাদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর ও ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। পরে আলেমদের একটি দল উপজেলা নির্বাহী অফিসারকে তাদের দাবি সম্বলিত একটি স্মারক লিপি প্রদান করেন।

বাবুগঞ্জে ভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থার দাবিতে মানববন্ধন

হাসপাতালের ব্যবস্থাপনা ও রোগীদের খোঁজখবর নিলেন এমপি মাসুদ সাঈদী

দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্দেহজনক

তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

থাকার কথা ৪২ চিকিৎসক, আছেন মাত্র ১৬ জন

২১ বছর পর ছেলের সন্ধান পেলেন মা, মালয়েশিয়ায় কারাগারে বন্দি রতন

স্কুল ফিডিংয়ের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে

ববি কর্মকর্তার পিএইচডি তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে

মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবারকেও ধ্বংস করে