হোম > সারা দেশ > বরিশাল

আমতলীতে যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের খুরিয়ার খেয়াঘাট এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ‍মৃত মো. আনোয়ার (৪৫) সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামের জয়নাল মৃধার ছেলে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সারে বারোটার দিকে খুরিয়ার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন আজিজ মৃধার রাইস মিলের নিকটে খালের পাড়ে আনোয়ারকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পায় । তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমতলী থানার ওসি আবু শাদাত মো. হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । পূর্ব শত্রুতার জেড় ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে । মামলার প্রস্তুতি চলছে ।

জেডএম

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা সেতুর দাবিতে এক হচ্ছেন ১৮ এমপি

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

জিয়ানগরে বলেশ্বর নদে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ইতিহাসের নিদর্শন বাকেরগঞ্জের মুগা খান জামে মসজিদ

নেছারাবাদে সম্ভাবনার নতুন দিগন্তে বিশ্বমানের জাহাজ নির্মাণ শিল্প

আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই

গৌরনদীতে মডেল মসজিদ নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন