হোম > সারা দেশ > বরিশাল

সিকদারহাট-ভান্ডারিয়া সড়কের করুণ দশা

ফয়সাল আহম্মদ, কাঁঠালিয়া (ঝালকাঠি)

সিকদারহাট ব্রিজ থেকে ভান্ডারিয়া উপজেলা সীমানা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছবি আমার দেশ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের সিকদারহাট ব্রিজ থেকে ভান্ডারিয়া উপজেলা সীমানা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দ ও ভাঙাচোরা এ সড়ক দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, শিক্ষক, রোগী ও নিয়মিত যাতায়াতকারীরা।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং ও ঢালাই উঠে মাটি বের হয়ে পড়েছে। কোথাও কোথাও বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কাদা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে মোটরসাইকেল, অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি, প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এ সড়কে।

গুরুত্বপূর্ণ এ সড়কের আশপাশে রয়েছে কলেজ, মাদরাসাসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ভাঙাচোরা ও কাদামাখা রাস্তা পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। বর্ষা মৌসুমে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। ফলে দিনদিন সড়কের অবস্থা অবনতির দিকে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক মাহফুজ গাজী বলেন, সিকদারহাট-ভান্ডারিয়া সড়কটি এ অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। বছরের পর বছর ধরে সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সড়কটির সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

স্থানীয় শিক্ষার্থীরাও দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, প্রতিদিন ঝুঁকি নিয়ে বিদ্যালয় ও কলেজে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ চরম আকার ধারণ করে।

এ বিষয়ে চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল জমাদ্দার বলেন, সড়কটির বেহাল অবস্থার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের চেষ্টা চলছে।

এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ যাতায়াত নিশ্চিতে জরুরি ভিত্তিতে সিকদারহাট-ভান্ডারিয়া সড়কের সংস্কারকাজ শুরু করা হোক।

এএস

বোরহানউদ্দিনে মুদিদোকানে মিলল টিসিবির ডাল, ডিলারের খোঁজে প্রশাসন

পুলিশের কাছ থেকে আ.লীগ কর্মীকে ছিনিয়ে নিল স্থানীয়রা, সমঝোতায় হ্যান্ডকাপ উদ্ধার

আগৈলঝাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

বরিশালে ভাতিজিকে ধর্ষণের দায়ে চাচার মৃত্যুদণ্ড

বরিশালের সাবেক জেলা প্রশাসক খায়রুলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

আগুনে পুড়ে সব ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত এমপি

চাকরির বিধিমালা লঙ্ঘন, দুই ভূমি কর্মকর্তাকে শাস্তি

বরিশালের ডিসি প্রত্যাহার, নতুন ডিসি মামুন

বাবার একাধিক বিয়ে বিরোধে শ্রমিকদল নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

চীন মৈত্রী বেকুটিয়া সেতুর নিচে উচ্ছেদ অভিযান