হোম > সারা দেশ > বরিশাল

বরগুনায় সাগরে দুই ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, নিখোঁজ ২

উপজেলা প্রতিনিধি, তালতলী (বরগুনা)

ছবি: আমার দেশ

বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বরগুনার তালতলীর ফকিরহাটসংলগ্ন বঙ্গোপসাগরে ১৮ জেলেসহ দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৬ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো দুই জেলে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন তালতলীর সোনাকাটা ইউনিয়নের কালাম পাইকার ও শহীদ।

জেলেরা জানান, মঙ্গলবার সকালে দুটি ট্রলার ইলিশ শিকারের উদ্দেশ্যে সাগরে যায়। রাতে হঠাৎ সাগর উত্তাল হয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে একটি ট্রলার ডুবে যায়। ওই ট্রলারের জেলেরা অন্য ট্রলারে আশ্রয় নিলেও কিছুক্ষণ পর সেটিও ডুবে যায়। পরে সবাই সাগরে ভাসতে থাকেন। রাত ৩টার দিকে অন্য একটি মাছ ধরার ট্রলার ১৬ জেলেকে জীবিত উদ্ধার করে পটুয়াখালীর মহিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে এখনো দুই জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র ট্রলার মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান ফরাজী বলেন, উদ্ধার হওয়া জেলেরা চিকিৎসাধীন রয়েছেন এবং নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে সমিতির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে কোস্ট গার্ড ও নৌ পুলিশকে জানানো হয়েছে। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসার বিষয়েও প্রশাসন খোঁজখবর রাখছে।

এমএইচ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, তিন দিনেও সন্ধান মেলেনি ৬ জেলের

ভোলায় ৬ রুটে লঞ্চ চলাচল বন্ধ

নলছিটি পৌর শহরে বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতা

বরিশালে বাজারের খাসজমি দখলচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মেঘনায় ধরা পড়ল রাজা ইলিশ, বিক্রি ৯ হাজার টাকায়

কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

জুলাই বিপ্লববিরোধী চিকিৎসককে পরিচালক নিয়োগ দেওয়ায় বিক্ষোভ

চাঁদা না পেয়ে নারী-পুরুষকে প্রকাশ্যে জুতার মালা পরিয়ে হেনস্তা, গ্রেপ্তার ৪

বরগুনায় শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটক

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ