হোম > সারা দেশ > বরিশাল

দশমিনায় টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

উপজেলা প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলায় টিউবওয়েল বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের চরঘুনী এলাকার শানু হাওলাদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার আলীপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের মৃত রোছান আলীর ছেলে মো. বেল্লাল হোসেন (৪০) এবং একই ইউনিয়নের কলাতলা গ্রামের মৃত শাহজাহান হোসেনের জামাতা মো. ইউসুফ মিয়া (২৮)।

আহতরা হলেন, পূর্ব আলীপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রাকিব হোসেন, খলিশাখালী গ্রামের রিপন মৃধার ছেলে মো. আব্দুর রহমান এবং রণগোপালদী ইউনিয়নের পাতারচর গ্রামের মোস্তফা সরদারের দুই ছেলে মারুফ সরদার ও রনি সরদার। আহতদের দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শানু হাওলাদারের বাড়িতে গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপনের কাজ চলছিল। কাজের একপর্যায়ে শ্রমিকরা লোহার পাইপ দাঁড় করানোর সময় সেটি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। মুহূর্তেই বিকট শব্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকরা ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই বেল্লাল হোসেন ও ইউসুফ মিয়ার মৃত্যু হয় এবং অপর চারজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় লোকজন দ্রুত আহত ও নিহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রাবেয়া স্বর্ণা বেল্লাল হোসেন ও ইউসুফ মিয়াকে মৃত ঘোষণা করেন।

আহত শ্রমিক আব্দুর রহমান জানান, “আজ ছিল ওই বাড়িতে টিউবওয়েল বসানোর প্রথম দিনের কাজ। লোহার পাইপ স্থাপনের সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে এসে আমরা কয়েকজন ছিটকে পড়ি। এরপর কী হয়েছে জানি না। হাসপাতালে জ্ঞান ফেরার পর জানতে পারি বেল্লাল ভাই ও ইউসুফ মারা গেছেন।”

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার