হোম > সারা দেশ > বরিশাল

শিক্ষকদের অধিকার ও মর্যাদা নিয়ে ভোলায় সম্মেলন

জেলা প্রতিনিধি, ভোলা

শিক্ষকদের মর্যাদা রক্ষা, ন্যায়সংগত অধিকার আদায় এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষে ভোলায় অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষক সম্মেলন ও গুণী শিক্ষক সংবর্ধনা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ, ভোলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষক অংশ নেন।

সোমবার ভোলা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবুল খায়ের। সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় সেক্রেটারি মো. মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিক শিক্ষা জাতির ভিত্তিপ্রস্তর। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে সর্বাগ্রে শিক্ষকদের পেশাগত সুযোগ-সুবিধা ও মর্যাদা সুনিশ্চিত করতে হবে।’

ভোলা জেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মো. আমিনুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. শামসুল আলমের সঞ্চালনায় সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন- চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপন এবং মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের ভোলা জেলা সেক্রেটারি মো. আমির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি মো. কামাল উদ্দিন।

সম্মেলনে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য তিনজন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা, জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দীন এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো. মহিউদ্দিনের হাতে শ্রেষ্ঠ গুণী শিক্ষক পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা প্রাথমিকে শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়ন ও শিক্ষকদের যুক্তিসংগত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার