হোম > সারা দেশ > বরিশাল

যুবককে দুবাই নিয়ে বিক্রি, বরিশালে দুই জনের যাবজ্জীবন

বরিশাল অফিস

ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভনে বরিশালের এক যুবককে দুবাই নিয়ে মানব পাচারকারী চক্রের কাছে বিক্রির অভিযোগে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সোহেল আহমেদ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, যাবজ্জীবনের পাশাপাশি দণ্ডপ্রাপ্তদের পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। জরিমানার টাকা আদায় করে বাদীকে প্রদানের জন্য আদালত নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

দণ্ডপ্রাপ্তরা হলেন-লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলার উত্তর কেরুয়া এলাকার মোশারেফ হোসেনের ছেলে শাহ ইমরান সাগর (৪৫) এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার দত্তপাড়া এলাকার আনসার আলীর ছেলে বাচ্চু মিয়া (৩৭)।

তুহিন মোল্লা বলেন, বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়া নতুন হাট এলাকার বাসিন্দা নবীন ফরাজীকে (২৮) দুবাই নিয়ে ভালো চাকরির প্রলোভন দেখায় শাহ ইমরান সাগর।

এরপর সেই শর্তে ২০২৩ সালের ২৭ মার্চ নবীনকে দুবাই পাঠান শাহ ইমরান সাগর। দুবাই পৌঁছানোর পর নবীনকে মানবপাচার চক্রের সদস্যদের কাছে বিক্রি করে দেন বাচ্চু মিয়া।

এরপর তাকে আটকে রেখে নির্যাতন চালায় চক্রের সদস্যরা। পরে নবীন তার বাবার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে পাচারচক্রের সদস্যদের কাছে দেন।

এরপর নবীনকে ছেড়ে দেওয়া হয়। মুক্তির পর দুবাইয়ে থাকা এক প্রবাসীর মাধ্যমে দেশে ফিরে আসেন নবীন।

তারপর ২০২৩ সালের ৩০ আগস্ট দুইজনকে আসামি করে বরিশাল মানব পাচার অপরাধ দমন আদালতে মামলা করেন তিনি।

মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই শিহাবউদ্দিন ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

বিচারক সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পেয়ে উল্লেখিত রায় ঘোষণা করেন। পরে দণ্ডপ্রাপ্তদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সেলিমা রহমান