হোম > সারা দেশ > বরিশাল

শহীদ জিয়ার সেই ছবি এখনও হৃদয়ে গেঁথে আছে: এমপি মাসুদ সাঈদী

উপজেলা প্রতিনিধি, জিয়ানগর (পিরোজপুর)

ছবি: আমার দেশ

সারা দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামে সাবেক এমপি মরহুম মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বাড়ির পিছনে অবস্থিত সাঈদখালী স্লুইসগেট থেকে কালাইয়া শাহজাহান হাওলাদারের বাড়ি পর্যন্ত খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মাসুদ সাঈদী বলেন, কৃষি প্রধান এই দেশে আমরা পানির সমস্যা দূর করতে পারলে সোনার বাংলা গড়তে পারব। গ্রামাঞ্চলের মানুষ কৃষিনির্ভর হয়ে থাকে তাই আমরা সকলে মিলে যদি কৃষকদের মূল সমস্যা পানির দিকে খেয়াল রাখতে পারি তাহলে কৃষক ভাইয়েরাই হয়ে উঠবেন আমাদের মূল চালিকাশক্তি।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গায়ে সাদা গেঞ্জি আর হাতে কোদালের ছবি দেখে আমরা বড় হয়েছি এবং এখনও সেই ছবি আমাদের হৃদয় গেঁথে আছে। আমরা সবাই তার মতো দেশপ্রেমিক হওয়ার চিন্তা-ভাবনা নিয়ে কাজ করলে এই খাল খনন পুনঃখনন কর্মসূচি সফল হবে বলে আমি বিশ্বাস করি।

এ সময়ে উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ বলেন, ‘বর্তমান সরকারের যে কয়টি পরিকল্পনা হাতে রয়েছে তার মধ্যে এই খাল খনন ও পুনঃখনন অন্যতম। সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে ইনশাল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান হাফিজুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা জামায়াতে আমির মাওলানা আলী হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, বিএনপি সাবেক সদস্য সচিব আলমগীর কোবির মান্নু সাংগঠনিক সম্পাদক ফারুক হোসাইন, মোস্তান হাফিজ, আহসানুল সগীর, বালিপাড়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল তালুকদার রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহিদুল ইসলাম প্রমুখ।

স্থানীয়য়া জানান, খালটি পুনঃখনন হলে এলাকার পানি সমস্যার সমাধান দ্রুত হয়ে যাবে। মৌসুমী ফল কৃষি, ধান বিশেষ করে ফুট (বাঙ্গি) তরমুজের বাম্পার ফলন হবে

কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ

বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

চিকিৎসা সেবার নামে মানুষকে হয়রানি করা বন্ধ করতে হবে: মাসুদ সাঈদী

পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক

বিস্ফোরণে ঘরের দরজা-জানালা উড়ে পুকুরে, দগ্ধ বাবা-ছেলে হাসপাতালে

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৪০ কেজির অলিভ রিডলি কচ্ছপ

দুমকিতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

আমতলীতে ট্রাক চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত

বৈশাখের তাৎপর্য ও গুরুত্ব মাথায় রেখে দেশ গড়তে চাই: মাসুদ সাঈদী