হোম > সারা দেশ > বরিশাল

পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বরিশাল অফিস

বরিশালে পুলিশের ভয়ে প্রায় ১২ পিস ইয়াবা ট্যাবলেট গিলে খেয়ে অচেতন হয়ে পড়েছেন সানোয়ার হোসেন (৩৫) নামের এক মাদক কারবারি। পরে তাকে উদ্ধার করে পুলিশি পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড-সংলগ্ন নীলখোলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। মাদক কারবারি সানোয়ার হোসেন মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করে মাদকের ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে গৌরনদী থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী জানিয়েছেন, নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানকালে সন্দেহভাজন হিসেবে সানোয়ার হোসেন নামের ওই যুবককে দাঁড়াতে বলা হয়। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। একপর্যায়ে ওই যুবক কৌশলে ১০-১২টি ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলেন। এর কিছুক্ষণ পরেই তিনি অজ্ঞান হয়ে পড়েন।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, পুলিশি পাহারায় অচেতন ইয়াবা কারবারির চিকিৎসা চলছে। সুস্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম