হোম > সারা দেশ > বরিশাল

বাকেরগঞ্জ হবে চাঁদাবাজিমুক্ত: ফয়জুল করিম

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ও চাঁদাবাজি সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। জনগণ যদি তাকে নির্বাচিত করে, তবে তিনি বাকেরগঞ্জ একটি দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবেন।

তিনি বলেন, যুবকই দেশের শক্তি। আমাদের লক্ষ্য হলো বেকারদের কেবল চাকরির পেছনে ঘোরানো নয়, বরং তাদের সময়োপযোগী ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং তাদের জন্য সম্মানজনক কাজের ব্যবস্থা করা। নির্বাচিত হতে পারলে বাকেরগঞ্জের কাউকে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ কোনো ভাতা পেতে ভোগান্তির শিকার হতে হবে না। এমনকি বাকেরগঞ্জ হবে পার্সেন্টেজমুক্ত। সরকারি উন্নয়নের বরাদ্দের ১০০ টাকার কাজে শতভাগ কাজ হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণমিছিলটি বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড টিএন্ডটি সড়ক থেকে শুরু করে ডাক বাংলো মোড়, বাকেরগঞ্জ বন্দর, সদর রোডসহ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে এসে শেষ হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই। গণমিছিলে অংশ নেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নূরুল ইসলাম আল আমিন চৌধুরী, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে শতাধিক শাবকের মৃত্যু

জেলের জালে ধরা পড়ল ২৮ লাখ টাকার লাক্ষা মাছ

আমতলীতে বাসচাপায় মসজিদের খাদেম নিহত

পুকুরের পানিতে মিলল এক ব্যারেল ডিজেল

কাউখালীতে দুটি সরকারি হাইস্কুলে শিক্ষক সংকট, ভেঙে পড়েছে পাঠদান

সব শিশুকে হাম-রুবেলার টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্য উপদেষ্টা

কুয়াকাটার মরণফাঁদ ‘আন্ধারমানিক সেতু’

ভোলায় শিশু ধর্ষণ মামলায় দুই আসামি কারাগারে

পটুয়াখালীতে জেলেদের মধ্যে ২৭ হাজার লিটার ডিজেল সরবরাহ

গোপন বৈঠক থেকে ববি ছাত্রলীগের পাঁচ কর্মী আটক