হোম > সারা দেশ > বরিশাল

জামায়াত কর্মীকে পিটিয়ে জখম বিএনপি নেতার

বরিশাল অফিস

বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ড কাশিপুরে জাহের হোসেন (৪০) নামের এক জামায়াত কর্মীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে দশটার দিকে কাশিপুর হাই স্কুলের সামনের বাজারে বসে এ ঘটনা ঘটে।

ওই এলাকায় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতার মো. শহিদের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে আহত’র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আহত জাহের হোসেন ২৯ নং ওয়ার্ড এলাকার মৃত আলী আহমেদ খানের ছেলে ও কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ জামায়াতের ইউনিট সভাপতি।

স্থানীয়রা জানান, কাশিপুর হাইস্কুল বাজারে মেহেন্দিগঞ্জ ড্রাগস হাইজ থেকে সাবেক কাউন্সিলর শহীদ এর অটোচালক হারুন বাকিতে ঔষধ নেয়। ঔষধ নেওয়ার দীর্ঘদিন পরেও হারুন টাকা পরিশোধ করেনি। এ নিয়ে গতকাল ঔষধ দোকানের মালিক পলাশ ও হারুনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে পলাশ হারুনকে একটি থাপ্পড় মারে। এ নিয়ে জামায়াত নেতা জাহের হোসেন বিক্রেতার পক্ষ নেওয়ার জেরে জাহেরকে জামায়াতের লোক আখ্যা দিয়ে লাঠি দিয়ে দুই দফায় পিটিয়ে গুরুত্বর জখম করা হয়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করে।

ভুক্তভোগী জাহের হোসেন জানান, তার পরিবার এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মো. শহিদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বরিশাল মহানগরের ২৯ নং ওয়ার্ড জামায়াতের আমির মো. আমীর হোসেন আমার দেশকে বলেন, আমাদের ইউনিট সভাপতি জাহের হোসেনের উপর হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেবাচিম হা্সপাতালে ভর্তি করি। সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শাহিনের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ঘটনার বিচার দাবি করছি।

আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই

গৌরনদীতে মডেল মসজিদ নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী কবির মৃধার দাফন সম্পন্ন

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত না হলে গণতন্ত্র ঝুঁকিতে পড়ে: সরোয়ার

মিলন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মির্জাগঞ্জে ছেলের শিলপাটার আঘাতে বাবার মৃত্যু

সিকদারহাট-ভান্ডারিয়া সড়কের করুণ দশা

বোরহানউদ্দিনে মুদিদোকানে মিলল টিসিবির ডাল, ডিলারের খোঁজে প্রশাসন

পুলিশের কাছ থেকে আ.লীগ কর্মীকে ছিনিয়ে নিল স্থানীয়রা, সমঝোতায় হ্যান্ডকাপ উদ্ধার

আগৈলঝাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা