হোম > সারা দেশ > বরিশাল

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল শিশুর

উপজেলা প্রতিনিধি, তালতলী (বরগুনা)

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ইমরান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের বড়ভাইজোড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান ওই এলাকার রিপা বেগমের ছেলে এবং হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সকালে ইমরান মায়ের সঙ্গে ধানক্ষেতে ঘাস কাটতে যায়। সেখানে আগে থেকে ইঁদুর দমনের জন্য অবৈধভাবে মসজিদ থেকে সংযোগ নিয়ে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন স্থানীয় আবু সালেহ। অসাবধানতাবশত ইমরান ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। অভিযুক্ত আবু সালেহ ঘটনার পর পলাতক রয়েছেন।

নিহত শিশুর মা রিপা বেগম বলেন, ‘আমি বুঝতেই পারিনি ওখানে বিদ্যুৎ ছিল। মুহূর্তেই আমার ছেলেটা চোখের সামনে নিথর হয়ে গেল।’

তালতলী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. ইমরান শেখ বলেন, ‘মসজিদের সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে বিদ্যুৎ নেওয়া সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

তালতলী থানার ওসি মো. শাহজালাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী