হোম > সারা দেশ > বরিশাল

তোফায়েল আহমেদকে গার্ড অব অনার প্রদান

আমার দেশ অনলাইন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা নিজ জেলা ভোলায় অনুষ্ঠিত হয়েছে। জানাজার আগে তাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়।

মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ভোলার খলিফাপট্টি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মহিউদ্দিন। এতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

জানাজা শেষে লাশ নিজ গ্রাম কোড়ালিয়ায় নেয়া হয়। সেখানে শেষ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে দুপুরে তাকে লাশ বহনকারী হেলিকপ্টার ঢাকা থেকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় অবতরণ করে।

উল্লেখ, গতকাল সোমবার (১ জুন) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফায়েল আহমেদ মারা যান। রাতে রাজধানীর ধানমন্ডিতে তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এএস

শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা: ড. জিয়াউদ্দিন হায়দার

বোরহানউদ্দিনে ঝড়ের তাণ্ডব, খোলা আকাশের নিচে বহু পরিবার

বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত ১৪

কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত

কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে প্রাণ গেল পর্যটকের

দশমিনায় ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিকের আত্মহত্যা​

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে কোরআন খতম ও খাবার বিতরণ

বাবুগঞ্জকে শিল্পসমৃদ্ধ ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: ফরিদ

ঝালকাঠিতে ৪দিন ধরে টাকা নেই ইসলামি ব্যাংকের এটিএমে

পিরোজপুরে দুই জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১