হোম > সারা দেশ > বরিশাল

বেপরোয়া বাসের চাপায় নিহত গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে বাসের চাপায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন বিশ্বাস (৪৩) আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের মুদেব বিশ্বাসের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রিপন বিশ্বাস রাস্তা পার হওয়ার সময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক বাসটি সড়কের পাশে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিম শেখ জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জিয়ানগরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ

বরগুনায় স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ ডাকাতির চেষ্টা, আটক ১

ব্রিজ আছে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে হাজারো মানুষ

বরিশালে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পেল ৩ লাখের বেশি শিশু

বাবুগঞ্জে ভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থার দাবিতে মানববন্ধন

হাসপাতালের ব্যবস্থাপনা ও রোগীদের খোঁজখবর নিলেন এমপি মাসুদ সাঈদী

দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্দেহজনক

তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

থাকার কথা ৪২ চিকিৎসক, আছেন মাত্র ১৬ জন

২১ বছর পর ছেলের সন্ধান পেলেন মা, মালয়েশিয়ায় কারাগারে বন্দি রতন