হোম > সারা দেশ > বরিশাল

জামায়াত আমন্ত্রণ পায়নি চরমোনাইয়ের মাহফিলে

আমার দেশ অনলাইন

চরমোনাইয়ের মাহফিলে আমন্ত্রণ করা হয়নি জামায়াকে। বরিশালের চরমোনাইয়ে বুধবার থেকে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হচ্ছে। এতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে একসময়ের রাজনৈতিক মিত্র জামায়াত নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি।

চরমোনাই দরবারের মাহফিল-সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বুধবার জোহরের নামাজের পর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম উদ্বোধনী বয়ান দিয়ে তিন দিনের মাহফিল শুরু হবে। শনিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।

সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে মাহফিল কমিটি। নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব মুজাহিদ কমিটি গঠন এবং চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। মুসল্লিরা দলে দলে আসা শুরু করছেন।

মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক সারজিস আলম, সরোয়ার তুষারসহ দলটির নেতারা বুধবার রাতে চরমোনাই পৌঁছবেন। তারা বৃহস্পতিবারে ওলামা-মাশায়েখ সমাবেশে বক্তব্য দেবেন।

বিষয়টি নিশ্চিত করে মাহফিল কমিটি বলেন, এনসিপির মতো বিএনপিকেও অফিশিয়ালি দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে কারা আসতে পারে তা এখনো জানা যায়নি।

জিয়ানগরে দুই শিক্ষকের এমপিও বাতিল, জাল সনদে চাকরি

সামান্য বৃষ্টিতেই উঠে যাচ্ছে পৌর শহরের নতুন সিলকোট, ক্ষোভ স্থানীয়দের

বাকেরগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূর স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ২

কুয়াকাটায় অবৈধ ট্রলিং ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত মৎস্য খাত

মির্জাগঞ্জে লোডশেডিংয়ে বিদ্যুৎহীন কয়েক হাজার গ্রাহক

দানব খ্যাত আ.লীগ নেতা হারিছ কারামুক্ত

পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা, আহত ১০ পুলিশ

বরিশালে ১৩ জুলাই প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

বিটিএমএর নেতৃত্বে হুমায়ুন ও শাহিন

বরগুনায় সাগরে দুই ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, নিখোঁজ ২