হোম > সারা দেশ > বরিশাল

গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

জেলা প্রতিনিধি, বরিশাল

ছবি: আমার দেশ।

গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিনসহ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা শাখার প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গৌরনদী উপজেলার সরিকল তালিমুল কুরআন ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনি সভায় আনুষ্ঠানিকভাবে বরিশাল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খানের হাতে ফুলের তোড়া দিয়ে তারা জামায়াতে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি ও বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, গৌরনদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আল-আমীন এবং সেক্রেটারি বায়জিদ শরীফ।

নির্বাচনি সভার শুরুতে গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন, সহ-সভাপতি ওয়াসিম খান, নুরুল ইসলাম সেরনিয়াবাত, শহিদুল ইসলাম, যুব অধিকার পরিষদের পাঠচক্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, যুব অধিকার পরিষদের গৌরনদী উপজেলা শাখার দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, গণঅধিকার পরিষদের আগৈলঝাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদ খান, যুব অধিকার পরিষদের আগৈলঝাড়া শাখার সভাপতি সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক উজ্জ্বল খান ও যুব অধিকার পরিষদের নেতা সফিকুল ইসলামের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

সদ্য সাবেক গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন তার বক্তব্যে বলেন, বাংলাদেশে পরিবর্তনের রাজনীতির প্রত্যাশায় আমরা এতদিন গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। কিন্তু নির্বাচনি পরিবেশ তৈরির পর আমরা বুঝতে পারি, আমাদের সেই আশা ভুল ছিলো। কারণ ২০২৪ সালের ৫ আগস্টের পর যারা দেশে লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা সেই দলের সঙ্গে হাত মিলিয়েছে।

তিনি বলেন, এই বিষয়টি আমাদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে। তাই একটি পরিচ্ছন্ন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা গণঅধিকার পরিষদ ছেড়ে জামায়াতে ইসলীতে যোগদান করেছি।

বিএনপিতে যোগ দিলেন বাকেরগঞ্জ জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মী

ইন্দুরকানীতে বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের নির্বাচনি জনসভা

প্রিজাইডিং অফিসারের দায়িত্বে পৌর আ.লীগ নেতা

বিজয়ের পরদিনই খাল খনন শুরু হবে: বিএনপি প্রার্থী মোশাররফ

বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে: হাদির বোন

বাগেরহাট-১ আসনে লড়াই হবে ত্রিমুখী

ভোলায় নৌবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ২

বোরহানউদ্দিনে মহিলা জামায়াতের বিশাল মিছিল

জামায়াত ক্ষমতায় এলে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে: সাদিক কায়েম

মনপুরায় জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১০