হোম > সারা দেশ > বরিশাল

স্মৃতি রানী বালার পাশে দাঁড়ালো ছাত্রশিবির

উপজেলা প্রতিনিধি, গলাচিপা (পটুয়াখালী)

গলাচিপা উপজেলা শিবিরের উদ্যোগে ও জামায়াত নেতা অধ্যাপক ইয়াহিয়া খানের সহযোগিতায় খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পেলো গলাচিপা সরকারি কলেজের শিক্ষার্থী স্মৃতি রানী বালা।

গলাচিপা উপজেলাধীন ডাকুয়া ইউনিয়নের বাসিন্দা নিতেশ চন্দ্র বালার বড় কন্যা স্মৃতি রানী বালা গলাচিপা সরকারি কলেজ থেকে ২০২৩- ২০২৪ সেশনে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এরপর খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে পড়াশোনা করার সুযোগ পায়। কিন্তু পারিবারিক অসচ্ছলতার কারণে তার ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন বিলীন হওয়ার পথে চলে যাচ্ছিল। তখন ইসলামি ছাত্রশিবিরের গলাচিপা উপজেলা দায়িত্বশীলরা এই মেধাবী শিক্ষার্থীর পারিবারিক অসচ্ছলতার কথা জানতে পেরে তার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়ন করার প্রয়াস চালাযন।

৯ জুলাই স্মৃতি রানী বালার অসচ্ছলতার কথা শুনে গলাচিপা উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ তার বাসায় আসেন। তারা তার সব সমস্যার কথা শুনে সাবেক শিবিরের জেলা সভাপতি ও জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলার অন্যতম নেতা ইয়াহিয়া খানকে বিষয়টি জানান। গতকাল স্মৃতি রানী বালাকে এককালীন ১০ হাজার টাকা প্রদান করা হয়। ভবিষ্যতে তার পাশে থাকার অঙ্গীকার করেন তারা।

এ বিষয়ে স্মৃতি রানী বালা জানান, ইসলামি ছাত্রশিবির যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, আমি তা কখনো ভুলবো না।

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পটুয়াখালী জেলা শিবিরের সভাপতি ও পটুয়াখালী জেলা জামায়াত নেতা অধ্যাপক ইয়াহিয়া খান, ইসলামি ছাত্রশিবির গলাচিপা উপজেলা শাখার সেক্রেটারি কাজী খায়রুল হাসান, অফিস সম্পাদক সিফাত, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা জাকির হোসেন, সেক্রেটারি সানাউল্লাহ সামীম, সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক খলিলুর রহমান, জামায়াত নেতা হাফেজ ফেরদৌসসহ অনেকে।

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে

হঠাৎ বন্ধ বরিশালের অলিম্পিক সিমেন্ট, অনিশ্চিত তিন শতাধিক শ্রমিকের ভবিষ্যৎ

বিদ্যুতে আলোকিত ভোলা, একযুগ পর ফের অন্ধকারে

ঝালকাঠিতে ২৫ আ. লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল

পরিবহন খরচের অভাবে খাদ্যগুদামে পড়ে আছে ৩৪০ টন চাল

চরফ্যাশনে নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষকে শোকজ

দুমকিতে ৫০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী

শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন