হোম > সারা দেশ > বরিশাল

নির্বিঘ্নে ভোট দেয়ার ব্যবস্থা করতে হবে: ইসি আবুল ফজল

জেলা প্রতিনিধি, ভোলা

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবারের ভোটে দুই নাম্বরি করার কোন সুযোগ নেই। ভোটার যেই হোক এবং যাকেই ভোট দেক ভোটের মাধ্যমেই তাকে জিততে হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোট দেয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি হ্যাঁ ভোটে জনগণকে ব্যাপক সম্পৃক্ত করতে হবে। আমাদেরকে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে ভোটাররা যেন নির্বিঘ্নে নিরাপদে তাদের ভোট প্রয়োগ করতে পারে। পাশাপাশি গণভোট যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে প্রয়োগ করতে পারে সেদিকেও যথাযথ গুরুত্ব দিতে হবে।

শনিবার ভোলায় ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’র সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ভোলা জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি আরো বলেন, সব ভোটার যাতে ভোটকেন্দ্রে এসে নিরাপদে ভোট দিতে পারে এটা নিশ্চিত করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ড. মু. মনিরুল ইসলাম। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তারা নৌবাহিনী, কোস্টগার্ড, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাদরাসার পুরাতন মালামাল বিক্রির অভিযোগ সভাপতির বিরুদ্ধে

অর্থের অভাবে দেড়শ বছরের পুরোনো মসজিদের নির্মাণকাজ বন্ধ

স্বল্প সময়ে পটুয়াখালীর উন্নয়নে ৪০০ কোটি টাকা বরাদ্দ এনেছি

ঢাকায় অভয়নগর উপজেলা সমিতির আত্মপ্রকাশ

রাস্তা-ড্রেন খুঁড়ে ফেলে রাখেন ঠিকাদার, জনদুর্ভোগ চরমে

বাবুগঞ্জে মেননের মুক্তির দাবিতে বিক্ষোভ

চরফ্যাশনে হাসপাতালে ফেলে যাওয়া শিশুর দায়িত্ব নিল সমাজসেবা

জিয়া-খালেদার কবরে ভোলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

বাবুগঞ্জে এন্টিভেনম ও জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহ

হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালিয়েছেন স্বজনরা