হোম > সারা দেশ > বরিশাল

আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত বেল্লাল খাঁন (৩২) নামে ওই গ্রামের মো. আতাহার খানের ছেলে।

জানা গেছে, আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী রবিবার দুপুর পৌনে ১২ টার সময় নিজ গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের মাঠে যান। মাঠে ঘাস কাটার সময় আকস্মিক বজ্রপাত হলে বেল্লাল মাঠের পানির মধ্যে লুটিয়ে পড়েন। দূর থেকে অন্য আরেক কৃষক এ ঘটনা দেখতে পেয়ে কাছে এসে দেখেন তার শরীর ঝলশানো এবং অজ্ঞান অবস্থায় পানির মধ্যে পড়ে আছে। তাৎক্ষণিক তাকে স্বজনদের সহযোগিতায় উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। আমতলী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, হাসপাতালে আনার আগেই বেল্লালের মৃত্যু হয়েছে।

এমএস

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার