হোম > সারা দেশ > বরিশাল

ইউএনওর কাছে বিএনপি নেতার বিচার চাইলেন ছাত্রদল নেতা

বরিশালে ঘাটের টোল আদায়ে বাধা

বরিশাল অফিস

অভিযুক্ত বিএনপি নেতা বাচ্চু।

বরিশালের গৌরনদীতে এক বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন অঙ্গ সংগঠনের এক নেতা।

এতে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ন আহবায়ক বাচ্চু প্যাদার বিচার চেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহসভাপতি ও স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি পদপ্রার্থী তরিকুল ইসলাম।

লিখিত অভিযোগে বলা হয়েছে, উপজেলার মিয়ারচর লঞ্চঘাট ইজারা নিয়েছেন ছাত্রদল নেতা তরিকুল। তিনি সেই ঘাট থেকে টোল আদাল করতে গেলে তাকে ও তার লোকজনকে বাধা দেন বিএনপি নেতা বাচ্চু এবং তার লোকজন। তিনি একাধিক দিন টাকা তুলতে বাধা ও হত্যার হুমকি দিয়েছেন। তাদের বাঁধার মুখে এক সপ্তাহ ধরে টোল আদায় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বাচ্চুর সঙ্গে রয়েছেন তার ভাই ওয়ার্ড বিএনপির প্রভাবশালী কর্মী আক্কাস প্যাদা ও তাদের সহযোগিরা।

এ বিষয়ে বাচ্চু প্যাদা আমার দেশকে বলেন, ‘তরিকুল নিজে লঞ্চ ঘাটের ইজারার টাকা না তুলে আওয়ামী লীগের লোকজন দিয়ে উঠাচ্ছেন। এ কারণে তাদের বাধা দেওয়া হয়েছে।’

লিখিত অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করে ইউএনও ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, ‘ইজারার টাকা উত্তোলনে বাঁধা দেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী

শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ড

চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, পদ হারালেন দুই বিএনপি নেতা

চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

মির্জাগঞ্জে লাম্পি স্কিন রোগে শতাধিক বাছুরের মৃত্যু

নদীতে ডুবে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা

জিয়ানগরে আলোচিত হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার