বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই শিশুকন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল চারটার দিকে ডাকবাংলোর কর্মীরা তৃতীয় তলার একটি রুমে নক করে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে পৃথক রুমের ভেতর থেকে মা ও দুই কন্যার লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন ৩৪ বছর বয়সী ইতি রাণী এবং তার দুই কন্যাসন্তান ১২ বছরের শিশু আরাধা বিশ্বাস ও তিন বছরের শিশু অনুরাধা বিশ্বাস।
তাদের বাড়ি সদর উপজেলার কালিব বাড়ি গ্রামে। পুলিশ জানায়, নিহত ইতি রাণী ওই ডাকবাংলোতেই ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এমএইচ