হোম > সারা দেশ > বরিশাল

স্বামীকে বেঁধে গৃহবধূ ধর্ষণ, ছাত্রদল-শ্রমিক দলের ৩ নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, (তজুমদ্দিন) ভোলা

শ্রমিক দলের যুগ্ম-সা. সম্পাদক ফরিদ উদ্দিন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল ও যুগ্ম-আহ্বায়ক জয়নাল আবেদীন সজীব। ছবি: আমার দেশ

ভোলার তজুমদ্দিনে চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে সংঘবদ্ধ গৃহবধূ ধর্ষণের ঘটনায় শ্রমিকদল নেতাসহ কলেজ ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

পৃথক দুই চিঠিতে তাদের বহিষ্কার করে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল এবং শ্রমিকদল।

বহিষ্কৃতরা হলেন—তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল এবং যুগ্ম-আহ্বায়ক জয়নাল আবেদীন সজীব ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.ফরিদ উদ্দিন।

সোমবার রাত ৯টায় ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর দপ্তর সম্পাদক মো.জাহাঙ্গীর আলমের বরাত দিয়ে বহিষ্কারাদেশের চিঠি কেন্দ্রীয় ছাত্রদলের ফেসবুক পেজে পোস্ট করা হয়।

ওই চিঠির বিষয়ে সত্যতা নিশ্চিত করে ভোলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো.আল আমিন হাওলাদার আমার দেশকে বলেন—‘ঘটনার পরপরই তজুমদ্দিনের অভিযুক্ত ছাত্রদল নেতাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত করার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে যাচাই-বাছাই করছি।’

এদিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উপজেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনকেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করেছে উপজেলা শ্রমিকদল।

তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের উপস্থিতিতে এ বহিষ্কারাদেশ পাঠ করে শোনানো হয়।

এদিকে ধর্ষকের বিচারের দাবিতে মঙ্গলবার বিকালে মানববন্ধন করেছে তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

এর আগে গত ৩০ জুন তজুমদ্দিনের কামারপট্টি এলাকায় চাঁদা না পেয়ে স্বামী রুবেলকে বেঁধে রেখে মারধর করে তার বড় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক রাসেল এবং যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সজীবসহ শ্রমিক দল যুগ্ম-সাধারণ সম্পাদক মো.ফরিদ উদ্দিন ও যুবদল নেতা আলাউদ্দিন এর জড়িত থাকার বিষয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ। পরে নানা নাটকীয়তার পর থানায় মামলা নেয় পুলিশ। এ ঘটনায় ধর্ষণের সহায়তায় রুবেলের ছোট স্ত্রী ঝর্ণা বেগমকে আটক করলেও বাকি আসামিদেরকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

স্বাধীনতার পর কোন সরকার এক মাসে এত সফলতা দেখাতে পারেনি

বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ উপহার বিতরণ

ঈদে ভোগান্তি ছাড়াই ঘরে ফেরা সম্ভব: সড়কমন্ত্রী

পথচারীদের সাথে ইফতার করলেন আলতাফ হোসেন চৌধুরী এমপি

কিশোরী রাইসা হত্যার ঘটনায় মামলা দায়ের, আসামি পলাতক

বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে জোর আলোচনায় রুহুল আমিন

ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন তজুমদ্দিনের হাজারো জেলে

ভোলায় সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতের ইফতার

বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক রোমানের দলীয় পদ স্থগিত

ঢেউয়ের কবলে পড়ে ট্রলার ডুবি, ভেসে গেল ১০ হাজার তরমুজ