হোম > সারা দেশ > বরিশাল

শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা: ড. জিয়াউদ্দিন হায়দার

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঝালকাঠি বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। মুক্তিযুদ্ধের সময় সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়ে স্বাধীনতার ঘোষণা দেন এবং জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেন বলেও মন্তব্য করেন তিনি।

ড. জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, জিয়াউর রহমান দেশের রাজনৈতিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে জনগণের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেন। তাঁর রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা।

তিনি বলেন, স্বল্প সময়ের শাসনামলেও জিয়াউর রহমান কৃষি, শিল্প ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেন। খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখেন এবং রপ্তানি খাত সম্প্রসারণ, তৈরি পোশাক শিল্পের বিকাশ ও ইপিজেড প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করেন।

ড. জিয়াউদ্দিন হায়দার নতুন প্রজন্মকে জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে গবেষণার আহ্বান জানিয়ে বলেন, তাঁর রাষ্ট্রচিন্তা ও অবদান থেকে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না এবং উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জনজীবনের মানোন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য। দেশে ফিরে তিনি একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বোরহানউদ্দিনে ঝড়ের তাণ্ডব, খোলা আকাশের নিচে বহু পরিবার

বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত ১৪

কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত

কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে প্রাণ গেল পর্যটকের

দশমিনায় ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিকের আত্মহত্যা​

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে কোরআন খতম ও খাবার বিতরণ

বাবুগঞ্জকে শিল্পসমৃদ্ধ ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: ফরিদ

ঝালকাঠিতে ৪দিন ধরে টাকা নেই ইসলামি ব্যাংকের এটিএমে

পিরোজপুরে দুই জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭ দিনের ব্যবধানে ফের জোড়া খুন