হোম > সারা দেশ > বরিশাল

সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের বিএনপি নেতার ঈদ উপহার

বরিশাল অফিস

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে সোমবার সংবাদপত্র হকার্স ইউনিয়ন কার্যালয়ে ঈদুল আযহার উপহার সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কার্যনির্বাহি কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ।

এ সময় রহমতুল্লাহ বলেন, 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, গণমাধ্যমের স্বাধীনতা এবং ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে প্রথম স্ব-নির্ভর বাংলাদেশে পরিণত করেছিলেন।

তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার আগে যারা ক্ষমতায় ছিল, তারা এই দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছিল।'

সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি নেছার জমাদ্দারের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহীন হাফিজ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল মহানগর সভাপতি শিক্ষক মিজানুর রহমান, কোতয়ালী সভাপতি মাহামুদুল হাসান কামাল, সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ-সভাপতি আবুল কালাম কালু, সাবেক সভাপতি মাজহারুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. শাহিন মোল্লা, কোষাধ্যক্ষ মো. শাহিন হাওলাদার, প্রচার সম্পাদক মো. ইব্রাহিম, এমএম নিউজ এজেন্সির মহসিন মিয়া, আলম বুক স্টলের ম্যানেজার মো. জালাল হোসেন, এম রহমান নিউজ এজেন্সির ম্যানেজার কৃষ্ণ দাস, মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তারেক সোলায়মান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুনসহ চেধুরী প্রমুখ।

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সেলিমা রহমান

দুর্গম দ্বীপে যেভাবে কেটেছিল এক নারীর বিভীষিকাময় জীবন